সর্বশেষ

» ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বুলবুল

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৬ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী নির্বাচনে ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বুলবুল। বুধবার এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

শুভেচ্ছা বার্তায় আব্দুর রহমান বুলবুল বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ একমাস সিয়াম-সাধনা, আত্মসংযম, ত্যাগ এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পর আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর ফিরে আসে অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই মহিমান্বিত দিনটি শুধু আনন্দের নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল চেতনা। তাই আসুন, আমরা সবাই মিলে এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেই এবং একটি সুন্দর, সাম্যভিত্তিক ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031