সর্বশেষ

» এবার নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ঢাবির শিক্ষার্থীর

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২০ | বুধবার

চেম্বার ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাবির অনশনরত এক শিক্ষার্থী।

 

 

 

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) এ তথ্য জানান।

 

মামলায় অভিযোগ করা হয়, নুরুল হক নুর গত ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার ফেসবুক আইডি থেকে ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বাদীকে অশালীন বলে মন্তব‌্য করেন। যা বাদীর জন্য অপমানজনক, মানহানিকর এবং আক্রমণাত্মক।

 

এর আগে গত ২০ সেপ্টেম্বর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। এ অভিযোগে ওইদিন লালবাগ থানায় মামলা করেন তিনি।

 

এদিকে, গত ৮ অক্টোবর নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন মামলার বাদী এই ছাত্রী।চে

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930