- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
» অনলাইন বইপড়া উৎসবের পুরস্কার বিতরন,বই সংকটে সাহস যোগায়: সেলিনা হোসেন
প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক::
সিলেটে বইপড়ুয়াদের সংগঠন ইনোভেটর আয়োজিত অনলাইন বইপড়া প্রতিযোগিতার ভার্চুয়াল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, বই সংকটে সাহস যোগায়। বই মানবিক সমাজ গঠনের অন্যতম নিয়ামক। তিনি বলেন, করোনাকালীন দুঃসময়ে গৃহবন্দী মুহুর্তকে বইপড়ার মাধ্যমে ইনোভেটর যেভাবে আলোকিত ও অর্থবহ করে তুললো তা সত্যি অনবদ্য। সেলিনা হোসেন আরো বলেন, বর্তমান সমাজে যে মূল্যবোধের অবক্ষয় চলছে, আইন প্রয়োগ করে তা থেকে নিস্কৃতি পাওয়া যাবে না, সেজন্য প্রয়োজন জ্ঞান,নীতি ও প্রজ্ঞাবান প্রজন্ম, প্রয়োজন মানবিক – হৃদয়বান একটি তরুণ সমাজ। ইনোভেটর এর এই বইপড়ানোর আন্দোলন সেই কাংখিত সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখতে পারে। ঢাকা থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে বরেণ্য এ কথা সাহিত্যিক বলেন, মূল্যবোধের চর্চা পরিবার থেকেই শুরু হয় আর বই পড়ার মতো চমৎকার একটি বিষয়ে সন্তানদের উৎসাহিত করতে বাবা-মাকেও এগিয়ে আসতে হবে। কেননা, বই সকল জ্ঞানের আধার।
আজ ৮ অক্টোবর, বৃহস্পতিবার, সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং জেলা পরিষদ, সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিনহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনোভেটর এর মুখ্য সঞ্চালক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। ইনোভেটর এর সদস্য ঈশিতা ঘোষ চৌধুরী প্রথার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইনোভেটর এর প্রধান সমন্বয়ক প্রভাষক সুমন রায়, প্রতিষ্ঠাকালীন সংগঠক মবরুর আহমদ সাজু, অনলাইন বইপড়া প্রতিযোগিতার বিজয়ীদের পক্ষে মহাশ্বেতা দেব পুরকায়স্থ শশী ও আইনুন ফারহান যাহরা। অনুষ্ঠান সার্বিক সমন্বয় করেন ইনোভেটর এর সমন্বয়ক আশরাফুল ইসলাম অনি।
করোনা সংকট এর শুরু থেকেই সাপ্তাহিক অনলাইন বইপড়া প্রতিযোগিতার আয়োজন করে ইনোভেটর। এ পর্যন্ত মোট ২২টি পর্ব অনুষ্ঠিত হয়েছে যেখানে মোট ৮৭৬ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

