- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
» গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্টিত
প্রকাশিত: ১১. জুন. ২০২৫ | বুধবার
নিজস্ব সংবাদদাতা: গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের নবগঠিত কমিটির ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা গত ৮ জুন অনুষ্টিত হয়। প্রথম পর্বে সংগঠনের বিদায়ী সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয় এবং শপথ বাক্য পাঠ এর মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফয়সল আহমেদ। উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা অরবিন্দু চৌধুরী মৃদুল, ফিটজজেরাল্ড স্কুল বোর্ড এর ট্রাস্টি ড. খাজা শাহাব আহমেদ, ওয়ারেন সিটি বোর্ড অফ রিভিউ এর ভাইস চেয়ার জনাব ফয়সল আহমেদ, সিলেট জামেয়া উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আক্তার হোসেন মাসুক, পৃষ্টপোষক ও সাবেক ইউপি সদস্য রসেন্দ্র দাস(লাল মেম্বার), বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব জনাব সেলিম আহমেদ, কানাইঘাট সমিতির সভাপতি শরীফ উদ্দিন, গ্রেটার কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফুর রহমান এবং মিশিগান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তুফায়েল রেজা সুহেল।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বদরুল এবং যৌথভাবে পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব তরিক উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও ইফতেখার আহমেদ হেলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন, বড়লেখা সমিতির সাধারণ সম্পাদক কামাল পাশা, মেইনস্ট্রিম রাজনীতিবিদ কবির আহমেদ, সাংবাদিক ফয়সল আহমেদ মুন্না, কমিউনিটি ব্যাক্তিত্ব মোস্তাক আহমেদ মুক্তা, আব্দুল বাসিত, সিরাজুল ইসলাম মুরাদ, জুবের আহমেদ, খসরু আহমেদ প্রমুখ। সংগঠনের পক্ষ হইতে বক্তব্য রাখেন মোঃ আশরাফুল আমিন, মোঃ হেলাল আবেদীন, কয়েস আহমেদ, প্রভাষক আলিম উদ্দিন, জালাল আবেদীন, ওলিউর রহমান, আবুল হাসনাত রতন, বেলাল আল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, সালমান আহমেদ, রানু মিয়া, শামসুদ্দিন, হারুনুর রশিদ, মঈনুদ্দিন, মামুনুর রশিদ, আব্দুল খালিক , জাকির মুন্না প্রমুখ।
অতিথিদের বক্তব্যে বক্তারা সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং স্বদেশ গেলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গোয়াইনঘাট ভ্রমণের আহবান জানান।
বিদায়ী সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী আবেগআপ্লোত হয়ে সংগঠনের প্রতিষ্টা থেকে সকলের ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে অর্জিত গৌরবের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বদরুল ও সাধারণ সম্পাদক তরিক উদ্দিন বলেন সংগঠনের ভালোবাসায় আমরা সিক্ত। সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন। সর্বশেষ আগত অতিথিবৃন্দ নৈশভুজে অংশগ্রহণ করেন এবং মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফি।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

