- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
» জামায়াতে ইসলামী হবে আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা : হামিদ আজাদ
প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৪ | শনিবার
চেম্বার ডেস্ক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতে ইসলামীর হাত ধরেই বাংলাদেশ হবে বৈষম্যহীন সাম্য, মানবিক মর্যাদার একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র। জামায়াতে ইসলামীই হবে আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কবি জসীমউদদীন হলে জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, বর্তমান সরকার রাজনৈতিক কোনো সরকার না। ছাত্র-জনতার অভ্যুত্থান তাদের ক্ষমতায় বসিয়েছে। জনগণের ইচ্ছার প্রতিফলন যেন সরকারের গৃহীত পদক্ষেপে অগ্রাধিকার পায়। এজন্য সরকারকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।
দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়নে জামায়াতে ইসলামীর সদস্য বাড়ানোর তাগিদ দিয়ে জামায়াতে ইসলামীর প্রত্যেককে নৈতিক চরিত্র ও ধর্মীয় জ্ঞানে শানিত হওয়ার আহ্বান জানান তিনি।
ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আবু তাওয়াব, জেলা জামায়াতের সাবেক আমির সামসুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওহাব। জামায়াতে ইসলামীর ফরিদপুরের নবনির্বাচিত আমিরের শপথ ও জেলা মজলিস শূরা কমিটি নির্বাচন এবং জেলা সদস্য (রুকন) সম্মেলনে বিভিন্ন উপজেলা, পৌর ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

