- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» আ.লীগ দেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত : সোহাদ
প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২৪ | শুক্রবার
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ সোহাদ মিয়া কামালী বলেছেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। তারা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িঘর ও মন্দিরে হামলা করছে। দেশ নিয়ে চলছে এক গভীর ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র রুখে দিতে হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপির দলীয় নেতাকর্মীদের শক্তভাবে দায়িত্ব নিতে হবে।
লন্ডনে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ’নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’ আয়োজিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, এখন আপনাদের কঠিন সময়। এই বিপ্লবকে যদি সফল করতে না পারি তাহলে আবার অন্ধকারে তলিয়ে যেতে হবে। তাই দয়া করে কাউকে কোনো রকম উচ্ছৃঙ্খলতা, কারও ওপর হামলা, আক্রমণ এসব করতে দিবেন না। এমন কোনো কথা বলবেন না, যা কথাটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিবে।
মোঃ সোহাদ মিয়া কামালী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এ অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন হিংসা নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা সবাই ভাইয়ের মতো। আমরা শান্তিময় দেশ গড়ে তুলব।
এনবিসি (নিরাপদ বাংলাদেশ চাই) কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদ হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা মো. বদরুল মিয়া কামালী, আবু জাহেদ,মো. সাবাজ মিয়া, মো. নাহিম আহমেদ, মো. অলিউর রহমান কামালী, আদনান খান, মো. আরিফ উদ্দিন কামালী,মো. মাহমুদুল আজাদ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

