- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» কুলাউড়ায় এলাকাবাসীর সাথে সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত,অর্ধশতাধিক ব্যক্তির নামে মামলা
প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২২ | শনিবার
কুলাউড়া সংবাদদাতাঃ মৌলভীবাজারের কুলাউড়ায় এলাকাবাসীর সাথে সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছে। আজ উপজেলার ভূকশিমইল দারুল উলুম আলিম মাদরাসায় এ ঘটনা ঘটেছে৷ নিহত ছাত্রের নাম আবিদ হোসেন। সে মাদরাসার দশম শ্রেণীর ছাত্র এবং বড়লেখা উপজেলার বর্ণি গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়,গত ৫ ফেব্রুয়ারী মাদরাসা শিক্ষক ও আল ইসলাহ নেতা মুজাহিদুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠে। নবম শ্রেণীতে অধ্যয়নরত ধর্ষিতা শিক্ষার্থীর বাড়ি ভূকশিমইল গ্রামে।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠে। তারা মাদরাসায় হামলা চালায়। ধর্ষক শিক্ষকের পক্ষ নিয়ে এলাকাবাসীকে প্রতিরোধ করতে মাদরাসার ছাত্র ও শিক্ষকরা এগিয়ে আসে। ফলে উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে আবিদ হোসেন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুল হক খান ৯ জনের নাম উল্লেখ সহ অর্ধশতাধিক ব্যক্তির বিরোদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
থানা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী,মামলার এজাহারে অভিযুক্ত ৯ জনেরই বাড়ী ভূকশিমইল গ্রামে। তারা হলেন (১) সালা উদ্দিন,পিতা মৃত রহিম উদ্দিন,(২) সুলতান আহমদ,পিতা কামরুল ইসলাম,(৩) মুন্না আহমদ,পিতা জলিল মিয়া, (৪) সালেহ আহমদ,পিতা ফলিক উদ্দিন,(৫) রেদমান হোসেন,পিতা মৃত আলা উদ্দিন, (৬) আজিম উদ্দিন,পিতা মৃত আমির উদ্দিন, (৭) জাহেদ আহমদ,পিতা তাহির আলী,(৮) কলিম উদ্দিন,পিতা মৃত ইউসুফ আলী,(৯) ডালিম হোসেন,পিতা সাহাব উদ্দিন৷
যোগাযোগ করা হলে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,ঘটনার সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। একজন ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদেরকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

