সর্বশেষ

» নির্বাচনে ফাইট করব, কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাপা: চুন্নু

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২৩ | শনিবার

চেম্বার ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের ৩০০ আসনেই প্রার্থী থাকবে। একটা সিটও আমরা প্রত্যাহার করব না। নির্বাচনে ফাইট করব। প্রত্যেক রাজনৈতিক দলের একটা কৌশল থাকে। আমাদেরও কৌশল আছে। সব কৌশল তো আমরা প্রকাশ করব না।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট নিয়ে নয় কৌশল নিয়ে আলোচনা হচ্ছে।
সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৫ ডিসেম্বর) জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। বৈঠক শেষে আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। এ বিষয়ে শনিবার (১৬ ডিসেম্বর) দুদলের পক্ষ থেকে আলাদাভাবে গণমাধ্যমে ব্রিফ করা হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031