সর্বশেষ

» চিকিৎসা শেষে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: চিকিৎসা শেষে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সোমবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অর্থমন্ত্রী দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।

প্রসঙ্গত, গত ৩০ জুন জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে অনুমোদনের পর ১ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান অর্থমন্ত্রী।

সেখানে নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টানে থাকার পর তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা শেষে তিনি একমাস পর দেশে ফিরলেন।

অর্থমন্ত্রী এখন সুস্থ আছেন বলেও জানিয়েছেন তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031