- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
» কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি: ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটের কানাইঘাটের মেধাবী মুখ,আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, রাজাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম রাজাগঞ্জ ইউনিয়ন এর সভাপতি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মা হাদুল আরবী আল আলমী সিলেট ওর প্রতিষ্টাতা মাওলানা তফজ্জুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাগঞ্জ ইউনিয়ন এর চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ইব্রাহীম আলি,মাওলানা আবদুল জলিল পারকুলী,কানাইঘাট প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক তাওহীদুল ইসলাম,মাওলানা আবদুল্লাহ আল হোসাইন, লেখক ও ছড়াকার শাহজাহান শাহেদ।
উপস্থিত ছিলেন রাজাগঞ্জ জমিয়তের উপদেষ্টা মাও.আবদুল জলিল,যুগ্ন সাধারণ সম্পাদক মাও.হারুনুর রশীদ,বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা আবদুর রহমান,মাওলানা আহমদ শফি,মাওলানা সুফিয়ান আহমদ,ছাত্র জমিয়ত রাজাগঞ্জ ইউনিয়ন এর সভাপতি মাওলানা ইমদাদ আমীন,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ জামিল আহমদ, আইমান আহমদ,শিব্বির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফেজ কামরুজ জামান কামিল শুধু কানাইঘাটের নয়, পুরো সিলেট তথা বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক মঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াত করে বিশ্বজয় করে সে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তার এই অর্জন আগামী প্রজন্মের হাফেজদের অনুপ্রেরণা যোগাবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে হাফেজ কামরুজ জামান কামিল বলেন, “আমার এই অর্জন আমার একার নয়, এটি আমার মা-বাবা, আমার ওস্তাদ এবং কানাইঘাট-রাজাগঞ্জবাসীর দোয়ার ফসল। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আজীবন কোরআনের খেদমতে থাকতে পারি।”
পরে তাকে জমিয়তে উলামায়ে ইসলাম রাজাগঞ্জ ইউনিয়ন শাখা এবং ছাত্র জমিয়ত রাজাগঞ্জ ইউনিয়ন শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উভয় শাখার দায়িত্বশীলগন। শাখা সভাপতি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর