- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২৬ | রবিবার
চেম্বার প্রতিবেদক: কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট গাছবাড়ীর ৫ প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ইউএই-এর সিনিয়র সহ-সভাপতি হাফিজ আব্দুস সামাদ শামিম, বিশিষ্ট মুরব্বি মাওলানা সিদ্দিকুর রহমান, হাজি আনিসুর রাহমান, সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক রেজওয়ানুল করিম, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, ড. রাকিব, আলা উদ্দিন, মাওলানা মোখতার আহমেদ, ৭ ও ৮নং ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিগণ।
উল্লেখ্য, সম্প্রতি কাতারে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় গাছবাড়ী এলাকার ৫ জন প্রবাসী নিহত হন। তাদের এমন মৃত্যুতে পুরো কানাইঘাট জুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতরা সবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
এই খবর জানার পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন বিভিন্ন সামাজিক সংগঠন, বিত্তশালী ব্যক্তি ও বিভিন্ন দেশে অবস্থানরত কানাইঘাটের প্রবাসীরা।
এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত কানাইঘাট ও গাছবাড়ীর প্রবাসীদের উদ্যোগে উত্তোলন করা ১০ লক্ষ ২০ হাজার টাকা।
আজ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় এ অর্থ। প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে।
সহায়তা প্রদানকালে আমিরাত প্রবাসী নেতৃবৃন্দ বলেন, “প্রবাসীর কষ্ট প্রবাসীই বোঝে। আমাদের ভাইয়েরা পরিবারের জন্য প্রবাসে গিয়ে জীবন দিয়েছেন। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
নিহতদের পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য আমিরাত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর