সর্বশেষ

» কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার

চেম্বার প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় তাহিরিয়া সালাফিয়া মাদরাসা ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রবীণ শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও
কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছবাড়ি আইডিয়্যাল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সিলেট মিরাবাজার জামেয়ার সিনিয়র শিক্ষক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম,তাহিরিয়া সালাফিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল্লাহ আল মামুন।

সভায় বক্তারা বলেন, এসএসসি ও দাখিল পাশ করা মানেই জীবনের একটা বড় ধাপ পেরিয়ে যাওয়া। এই সার্টিফিকেট শুধু কাগজ না, এটা তোমাদের রাত জাগা, শিক্ষকের বকা, আর মা-বাবার দোয়ার ফল।

বক্তারা বলেন, জ্ঞান, মূল্যবোধ,দক্ষতা ছাড়া একজন শিক্ষার্থী পরিপূর্ণ শিক্ষার্থী হতে পারে না। আমরা শুধু জিপিএ ৫ অর্জন করলেই ভাল শিক্ষার্থী মনে করছি। কিন্তু বিষয়টি এমন নয়। শুধুমাত্র গোল্ডেন এপ্লাস বা জিপিএ ৫ পাওয়াই শিক্ষার উদ্দেশ্য নয় বরং শিক্ষার মুখ্য উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন।

তোমরা যারা ভাল ফলাফল পেয়েছো তাদের অভিনন্দন। এই সাফল্যের কারিগর হলেন শিক্ষকরা। আর পেছন থেকে যারা সাহস দিয়েছেন সেই মা-বাবা। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

তোমাদের কাছে অনুরোধ, মানুষ হও। ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো মানুষ হও। দেশ ও সমাজের জন্য কাজ করো।

অনুষ্ঠানে দাখিল উত্তীর্ণ ১৭জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930