সর্বশেষ

» সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার

চেম্বার প্রতিবেদক: সিলেট নগরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ-এর উদ্যোগে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬ উৎসবমুখর পরিবেশে শনিবার (৫ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের এডমিন অফিসার ইসমত আরা-এর উপস্থাপনায় এবং উপাধ্যক্ষ সবল কুমার তালুকদার-এর সভাপতিত্বে দুই শিফটে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০:৩০টায় এবং দ্বিতীয় পর্ব বিকেল ২:৩০টায়। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ, শাহপরান ক্যাম্পাসের চিফ স্বপন কুমার রায়।

বক্তারা বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় অর্জিত সাফল্য শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য তাদের অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত অধ্যয়নের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানের শিক্ষা ও মানসিক বিকাশে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করা হয়।

অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ জানায়, “কম খরচে মানসম্মত শিক্ষা”—এই স্লোগানকে ধারণ করে ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ ধারাবাহিকভাবে এইচএসসি পরীক্ষায় এ+সহ ঈর্ষণীয় ফলাফল অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটির অসংখ্য শিক্ষার্থী বর্তমানে মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় সফলতার সঙ্গে কর্মরত রয়েছেন, যা সার্ক কলেজের গর্বের বিষয়।

২০২৬–২৭ শিক্ষাবর্ষ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে, এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা বেতনে একাদশ শ্রেণিতে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে অভিভাবকদের উদ্দেশে কলেজ কর্তৃপক্ষ আহ্বান জানায়—শিক্ষার্থীকে অন্য কোনো কলেজে ভর্তি করার আগে অন্তত একবার সার্ক ইন্টারন্যাশনাল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলার জন্য।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930