সর্বশেষ

» কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারত ফেরত যুবতীকে সংঘবদ্ধ ধর্ষন মামলার পলাতক আসামী হুসাইন আহমদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হুসাইন আহমদ উপজেলার দনা রাঙ্গিছড়া গ্রামের মঈন উদ্দিনের পুত্র। আজ বৃহস্পতিবার সকালে হুসাইন আহমদকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয় কানাইঘাট থানা পুলিশ এক প্রেস রিলিজে জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের বিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় থানার এএসআই শামীম নুর ও রাসেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ দনা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হুসাইন আহমদকে গ্রেফতার করা হয়। এছাড়াও প্রেস রিলিজে বলা হয়েছে যে, গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে হুসাইন আহমদ ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উল্লেখ্য গত ২০ আগস্ট ভারতের হায়দ্রাবাদ থেকে বাংলাদেশী ২২ বছরের এক যুবতী কানাইঘাট সীমান্ত দিয়ে ফিরছিল। এসময় স্থানীয় একটি সংঘবদ্ধচক্র ঐ যুবতিকে কৌশলে ১০দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন করে। এ ঘটনায় কানাইঘাট থানায় ভিকটিম মেয়েটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক দুর্গম পাহাড়ী দনা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামী নাঈম উদ্দিনকে গ্রেফতার করে। সর্বশেষ গতকাল পলাতক আসামী হুসাইনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীরা এখনো পলাতক রয়েছে তবে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আমিনুল ইসলাম।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930