সর্বশেষ

» বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি

প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: আজ ৮ সেপ্টেম্বর ২০২৬, বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতাল দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন ইঞ্জি. শোয়েব আহমেদ মতিন, চেয়ারম্যান, জালালাবাদ রোটারী হাসপাতাল, এবং ক্লাব প্রেসিডেন্ট লতিফা জাহাঙ্গীর, পিডিজি আতাউর রহমান, রোটিয়ানদের মধ্য থেকে পিপি আলী আশরাফ চৌধুরী, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, জুনেদ আহমদ, মনসুর আহমদ লস্কর, মোসলেহ উদ্দিন প্রমুখ রোটারি ক্লাব অব জালালাবাদের সদস্যবৃন্দ। তাছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের ডাক্তারদের মধ্যে সইদুর রহমান, মামুনুর রশিদ, ফিজিওথেরাপিস্টবৃন্দ, টেকনোলজিস্ট, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

র‍্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল এবারের প্রতিপাদ‍্য বিষয় “হদরোগ ও স্ট্রোকের প্রতিরোধ, ব‍্যবস্হাপনা ও পূনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যক্রমের ভূমিকা”।

আলোচনায় বক্তারা বলেন, স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। শুধু স্ট্রোক নয়, হৃদরোগ প্রতিরোধ, স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন এবং রোগীর শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনতেও ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর। তারা আরও বলেন, স্ট্রোকের পর অনেক রোগী স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, শরীরের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যায় এবং দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। নিয়মিত ও সঠিক ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে এসব রোগীর শারীরিক সক্ষমতা অনেকাংশে ফিরিয়ে আনা সম্ভব।

ফিজিওথেরাপি একজন রোগীকে ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রমে ফিরিয়ে এনে জীবনে নতুন আশার সঞ্চার করতে পারে। বর্তমানে হৃদরোগ ও স্ট্রোক বিশ্বব্যাপী মৃত্যু এবং দীর্ঘমেয়াদি অক্ষমতার অন্যতম প্রধান কারণ। নিয়মিত শারীরিক কার্যকলাপ, স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক ব্যায়ামের মাধ্যমে এসব রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই রোগ প্রতিরোধের পাশাপাশি রোগীদের শারীরিক সক্ষমতা ধরে রাখতে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম।

দিবসটি উপলক্ষে আজ রোগীদের বিনামূল্যে ফিজিওথেরাপি পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930