- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
» আরব আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি
প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৩ | রবিবার
চেম্বার ডেস্ক:: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র লটারিতে প্রায় ৩ কোটি টাকা জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। রোববার দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে ওই বাংলাদেশির কোটি টাকার লটারি জয়ের খবর দেওয়া হয়েছে।
আমিরাতে হঠাৎ ভাগ্যের চাকা বদলে যাওয়া ওই বাংলাদেশির নাম মোহাম্মদ। তার র্যাফেল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬।
খালিজ টাইমস বলছে, এ সপ্তাহে মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হিসেবে বাংলাদেশের মোহাম্মদ ১০ লাখ দিরহাম পেয়েছেন। বাংলাদেশি অর্থে যা ২ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৬৬৪ টাকার সমান।
এ ছাড়া এ সপ্তাহেই প্রথমবারের মতো লটারিতে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।
মাহজুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি কোটিপতি হন। এবার সেই ভাগ্যবান কোটিপতি হিসেবে নাম ওঠে বাংলাদেশি মোহাম্মদের। গত সপ্তাহে এক ভারতীয় এই পুরস্কার জিতেছিলেন।
মোহাম্মদসহ এ সপ্তাহে সব মিলিয়ে পুরস্কার জিতেছেন ১ হাজার ৬৩ জন অংশগ্রহণকারী। সবাই মিলে বাড়িতে নিয়ে গেছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম।
এর মধ্যে যৌথভাবে দ্বিতীয় পুরষ্কার ২ লাখ দিরহাম জিতেছেন পাঁচজন। তারা প্রত্যেকে ২০ হাজার দিরহাম করে পেয়েছেন। এছাড়া ১ হাজার ৫২ জন অংশগ্রহণকারীর প্রতে ্যকে ২৫০ দিরহাম করে পেয়েছেন।
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, এবারের পুরো রমজান মাসজুড়ে অংশগ্রহণকারীরা সোনার বিভিন্ন পুরস্কার জিতে নিতে পারবেন। এ ছাড়া আগামী সপ্তাহে একজন ভাগ্যবান বিজয়ী ২০০ গ্রাম ওজনের সোনার কয়েন জিততে পারবেন।
প্রত্যেক সপ্তাহেই এই মাহজুজ লটারির পুরস্কারের পরিমাণ ও পরিধি বাড়ছে। তবে লটারিতে অংশ গ্রহণের নিয়ম সেই আগেরটিই রয়েছে। মাত্র ৩৫ দিরহাম দিয়ে মাহজুজের একটি পানির বোতল কিনে সাপ্তাহিক লটারি এবং গ্র্যান্ড লটারিতে অংশ নেওয়া যাবে। এরমাধ্যমে যে কেউ গ্র্যান্ড লটারির ২ কোটি দিরহাম অথভা নিশ্চিতভাবে প্রতি সপ্তাহে ১০ লাখ দিরহাম জিতে নিতে পারবেন।
তথ্যসূত্র : খালিজ টাইমস
সর্বশেষ খবর
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

