- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
- পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ
» কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৩ | শনিবার
প্রবাস চেম্বার ডেস্ক::
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলার ছাত্রদের সংগঠন কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত ৩০ জানুয়ারী সোমবার ইস্ট লন্ডনের তানজিল ইন্সটিটিউট মিলনায়তনে এক পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসোসিয়েশনের সভাপতি হাফিজ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইব্রাহীম আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি মাওলানা রফিক আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি ও কমিউনিটি নেতা আজমল আলী, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন চৌধুরী, কুরতুবা ইন্সটিটিউট এর চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসেন, গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (জিডিএ) সভাপতি আবুল ফাতেহ, জিডিএ এর সেক্রেটারি সোলাইমান আহমদ পাটোয়ারী, ইসলামিক সোসাইটি অব কানাইঘাটের সভাপতি জনাব মাওলানা মাহবুবুর রহমান ও সাবেক সভাপতি মাওলানা আবুল হাসনাত চৌধুরী, কানাইঘাট এসোসিয়েশন ইউকের কার্যকরী কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দিন, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের উপদেষ্টাবৃন্দ যথাক্রমে হাফিজ জয়নাল আবেদীন চৌধুরী, আবু সালেহ ইয়াহইয়া, ইমরান আহমদ পাটোয়ারী, মোস্তফা কামাল প্রমুখ।
ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, আসিফ আজহার ও এডভোকেট তারেক আহমদ। অনুষ্ঠানে কানাইঘাট উপজেলা থেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা যুক্তরাজ্য পড়তে আসার জন্য ছাত্রদেরকে অভিনন্দন জানিয়ে তাদের যে কোন সমস্যায় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শত কষ্ট ও বাধা পেরিয়ে নিজেদের পড়াশুনা চালিয়ে যেতে হবে। ছাত্রজীবনে বেশী পাওয়ার প্রত্যাশা কমিয়ে আনতে পারলে খুব সহজেই নিজেদের কোর্স সম্পন্ন করা সম্ভব। নিজেদের আমলকে সুন্দর করা, নৈতিকতাকে ধারণ করা, পারস্পরিক সহযোগিতা, পরিবারের সাথে যোগাযোগ রক্ষা ও উন্নত ক্যরিয়ার গঠন করে যুক্তরাজ্যের কমিউনিটিতে এবং একই সাথে কানাইঘাট উপজেলার উন্নয়নে ভুমিকা রাখতে নিজেদের তৈরি করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এসোসিয়েশনের নাম সম্বলিত টি-শার্ট উপহার দেয়া হয় এবং একই সাথে রাতের খাবার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন

