সর্বশেষ

» এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ২৪ সেপ্টেম্বর

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২০ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে ও কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে বৈঠকে বসবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এ সভা হবে।

বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়েও একটি ইউনিক সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও মহামারীর কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলে আসছেন, যেদিন থেকেই পরীক্ষা নেওয়া হোক না কেন অন্তত ১৫ দিন আগে পরীক্ষার দিন-তারিখ শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক স্তরের অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে বিশেষজ্ঞ মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31