- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের ঈদ শুভেচ্ছা
- বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সভাপতি আব্দুল হালিমের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বারের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদের ঈদ শুভেচ্ছা
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
» সাইক্লোনের কবি মুহাম্মদ আব্দুর রকীব স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২২ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক::
বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রবীণ আইনজীবি ও রাজনীতিবিদ মাওলানা মো. আব্দুর রকিব বলেছেন, কবি মুহাম্মদ আব্দুর রকীব বিভিন্নভাবে সমাজ সংস্করণে ভূমিকা রেখেছেন। তিনি আল্লাহভীরু দার্শনিক কবি ছিলেন। তাঁর ব্যাতিক্রমী আদর্শবাদ, বহুমাত্রিক সৃজনশীলতা ও সংগ্রামী জীবন বর্তমান প্রজন্মের জন্য শিক্ষণীয়।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী কবি মুহাম্মদ আব্দুর রকীবের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়ালের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শক্তিমান কবি ও অধ্যক্ষ কালাম আজাদ এবং কবিপুত্র মো. হামিদুর রহমান মাহমুদ টিপু।
তরুণ কবি ইফতেখার শামীমের সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কবি নাজমুল আনসারী ও স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ছড়াকার আব্দুস সাদেক লিপন।
সম্মানিত অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, কবি মুহাম্মদ আব্দুর রকীবের কবিতায় আধুনিকতা ও সমকালিনতা প্রবলভাবে ফুটে উঠতো। তাঁর রূহানীয়তের শক্তি অত্যন্ত উন্নত ছিলো। ব্যাক্তিজীবনে তাঁর সততা ও মহত্বকে মানুষ কুর্ণিশ করতো।
স্মরণসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের সহকারী মহা-ব্যবস্থাপক চৌধুরী ইশফাকুর রহমান কোরেশী, কবি ও সাহিত্যসমালোচক বাছিত ইবনে হাবীব, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ঔপন্যাসিক আলেয়া রহমান, বাংলাদেশ তরুণ সংঘের সহ-সভাপতি জামান আহমদ, ছড়াকার কামরুল আলম, কবির শ্যালক আব্দুল জলিল, গল্পকার ও সাংবাদিক তাসলিমা খানম বীথি, মাওলানা শামসীর হারুনুর রশীদ, আহমাদ সালেহ, মাওলানা উনায়েস আহমদ বরকতপুরী প্রমূখ।
স্মরণসভায় ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন কবিপুত্র বিশিষ্ট ব্যাংকার ও কবি শাহেদ আব্দুর রকীব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মশাহিদ আলী।
সর্বশেষ খবর
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

