- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
» মিশিগানে ভিন্ন আমেজে উৎসবমূখর পরিবেশে কুরআন নাইট ও গ্র্যাজুয়েশন সম্বর্ধনা
প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২২ | সোমবার
সুলায়মান আল মাহমুদ, মিশিগান থেকে: যুক্তরাষ্ট্রের মিশিগানে স্টেট ভিন্ন আমেজে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো কুরআন নাইট ও গ্র্যাজুয়েশন। স্থানীয় সময় রোববার রাতে ডেট্রয়েট আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে আল কুরআন একাডেমি অব মিশিগান। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম বিগত ৩ বছরে হিফজ সম্পন্ন করা ১০ জন কুরআনে হাফিজকে সনদপত্র ও পাগড়ী প্রদান করা হয়। তরুণ প্রজন্মকে কুরআন শিক্ষায় উৎসাহিত করতেই এমন আয়োজন করেছেন বলে জানান আয়োজকরা।
আল কুরআন একাডেমি মিশিগানের প্রিন্সিপাল ঈমাম শায়েখ আব্দুল লতিফ আজমের সভাপতিত্বে, প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মিনহাজ আহমেদ ও এডুকেশন ডিরেক্টর আনোয়ার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সুমধুর কন্ঠে কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শায়েখ হাসান সালেহ, ক্বারী শায়েখ আহমেদ মাবরুক ও ক্বারী শায়েখ নাসির হোসাইন। আন্তর্জাতিক ৩ ক্বারীদের সুমধুর তে
লাওয়াতে অনুষ্ঠানের উপস্থিত সবাইকে মুগ্ধ হন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হাফিজ রায়হান উদ্দীন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জিবরিল আমীন, ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েট এর প্রেসিডেন্ট কুরবান সানী চৌধুরী, সেক্রেটারী আতাউর রহমান খান, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মো: মোমিনুল ইসলাম, নারী শিক্ষিকা তাহমিনা বেগম প্রমুখ।
আল কুরআন একাডেমি থেকে যেসকল ছাত্ররা হিফয সম্পন্ন করেন অতিথিদের কাছ থেকে সনদপত্র ও পাগড়ী নিয়েছেন তারা হলেন মুসআব বিন হাফিজ, তাহমীম আহমেদ মাহিন, জাকওয়ান জানেসন, করিম আহমেদ, ওয়াহিদুর রহমান, তাজওয়ার খান, ইয়াহিয়া লাবিব, মোহাম্মদ কালাম, আবদুল্লাহ হেলাল ও মীকদাদ চৌধুরী।
বক্তারা জানান, উক্ত প্রতিষ্ঠান থেকে হিফজ সম্পন্ন করা ৭জন কুরআনে হাফিজ বিগত রমজান মাসে মিশিগানের বিভিন্ন মসজিদে খতমে তারাবী পড়িয়েছেন। আল কুরআন একাডেমি প্রতিষ্ঠা লগ্ন থেকে কুরআনের সুমহান শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। সহীহ কুরআন শিক্ষা ও হিফজ সম্পন্ন করতে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে চলেছে।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মিনহাজ আহমেদ নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল কুরআন একাডেমি অব মিশিগান প্রতিষ্ঠা হয় ২০১৬ সালে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী হিফয সম্পন করেন। এর মধ্যে বিগত তিন বছরে ১০ জন শিক্ষার্থী হিফয সম্পন করায় তাদেরকে একসাথে সনদপত্র ও পাগড়ী দেয়া হয়। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম।
অনুষ্ঠানে শিক্ষার্থীর অভিভাবক ওলীউর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে আমার সন্তান কুরআন হিফজ করেছে বলে আমি গর্বিত। এজন্য আলকুরআন একাডেমি মিশিগানের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি এই দ্বীনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। অভিভাবকদেরকে তাদের সন্তানদের কুরআন হিফজ করতে আল কুরআন একাডেমিতে ভর্তির আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সভাপতি আব্দুল হালিমের ঈদ শুভেচ্ছা
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদ
- ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বুলবুল
- চাকসু মামুন এর সমর্থনে ইউকে বসবাসরত জকিগঞ্জ-কানাইঘাটবাসীর আলোচনা সভা
- খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সৌদি’র জিদ্দায় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের দোয়া মাহফিল

