- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
» মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলা: জমজমাট বনভোজন
প্রকাশিত: ১০. আগস্ট. ২০২২ | বুধবার
সুলায়মান আল মাহমুদ, মিশিগান থেকে: যুক্তরাষ্ট্রের মিশিগানে জমজমাট বনভোজন হবিগঞ্জবাসীর মিলনমেলায় পরিনত হয়। মিশিগানে বসবাসরত হবিগঞ্জের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনে এমন জমকালো আয়োজনে উৎসবে মেতে উঠেন সবাই।
রোববার মিশিগান স্টেটের ওয়ারেন সিটির হলমিছ পার্কে উক্ত বনভোজনের আয়োজন করে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান।
এতে মিশিগানস্থ হবিগঞ্জের প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির বিস্তার এবং ঐক্যবদ্ধ হবিগঞ্জ গঠনের লক্ষ্যে এমন অনুষ্ঠানের আয়োজন হয়েছে বলে জানিয়েছেন বনভোজন আয়োজক কমিটির অন্যতম সদস্য নুর মিয়া। দুপুরের দিকে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। বনভোজনে আকর্ষণীয় পর্ব ছিল র্যাফেল ড্রয়ের আইফোন প্রোমেক্স-১৩, ল্যাপটপ, ৭০ ইঞ্চি টেলিভিশনসহ ২০টি পুরস্কার।
এছাড়া শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, পুরুষদের রশি টানাটানি ও ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল বনভোজনে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী পৃথা দেব, শিমুল দত্ত ও মঈনুল আলমসহ প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন। এসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে, সহ-সভাপতি মিজান মিয়া জসিম ও সাধারণ সম্পাদক শেখ তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বনভোজন উপ-কমিটির আহ্বায়ক লুৎফুর রহমান ও সদস্য সচিব মো. গোলাম আজম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন হ্যামট্রামিক সিটির প্রোটেমে মেয়র কামরুল হাসান, ওয়ারেন সিটির কাউন্সিলম্যান রন পাপেন্ডায়া, মিশিগান বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক, কমিউনিটি একটিভিস্ট রাব্বী আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সোসাইটির সভাপতি মোহাম্মদ মোতালেব, মরগ্রেজ ব্যাংকার নাসির সবুজ, সিটি অব ওয়ারেনের প্লানিং কমিশনার দেলোয়ার আনসার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এসোসিয়েশনের উপদেষ্টা শামীম আহছান, আলী আকবর খান, আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, চিন্ময় আচার্য্য, সৈয়দ আলী রেজা, ওয়াহিদুজ্জামান আগা, নজরুল ইসলাম, এসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, সেক্রেটারি শেখ তাজ উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান শাহীন।
সর্বশেষ খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

