- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
» বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পূনর্বাসনে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে: কাইয়ুম চৌধুরী
প্রকাশিত: ২৪. মে. ২০২২ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক::
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের বিভিন্ন স্থানে বন্যার নামতে শুরু করেছে। কিন্তু মানুষের দুর্ভোগ এখনো কমছেনা। বন্যা পরবর্তী সময়ে অনেকের ঘর বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। মানুষের ভিটামাটি বন্যায় তলিয়ে গেছে। আসবাবপত্র বিনষ্ট হয়েছে। বন্যার সময় পর্যাপ্ত সরকারী ত্রাণ না থাকায় মানুষ সীমাহিন কষ্ট শিকার করেছে। পানি নামতে শুরু করায় নতুন সঙ্কটে পড়েছেন বন্যা দূর্গতরা। বন্যার শুরু থেকে সিলেটের সব জায়গায় বিএনপির নেতাকর্মী সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এখনো সাধ্যমতো তাদের পাশে আছে। বন্যা পরবর্তী সময়ে পূনর্বাসনের জন্য বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সরকারী অনুদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামর্থবানদের এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে দিনভর জৈন্তাপুর উপজেলার ৬টি স্পটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
জেলা বিএনপির নেতৃবৃন্দ দিনভর জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন, জৈন্তাপুর ইউনিয়ন, চারিকাটা ইউনিয়ন, দরবস্ত ইউনিয়ন, ফতেহপুর ইউনিয়ন ও চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, বন্যার পানি নামার সাথে আরো সঙ্কটে পড়েছেন বন্যা কবলিত মানুষ। খাদ্য, নিরাপদ পানির সংকটের পাশাপাশি তারা স্বাস্থ্যঝুকিতে দিনযাপন করছেন। এমন সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সামর্থ অনুযায়ী সবাইকে থাকতে হবে। তাদের বিপদে বিএনপি ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কামরুল হাসান শাহীন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ, সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক আহ্বায়ক এস এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, জৈন্তাপুর উপজেলা সাংগঠনিক ইন্তাজ আলী চেয়ারম্যান, উপজেলা সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু, আব্দুল হক, ফখরুল ইসলাম, কুদরত উল্লাহ ভান্ডারী, হেলাল উদ্দিন, আব্দুস শুকুর, বিএনপি নেতা মাহবুব আলম, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, হুমায়ুন কবির খান মেম্বার, হাফিজ জালাল উদ্দিন মেম্বার, জেলা যুবদল নেতা আব্দুল্লাহ শফি শাহেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান, ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম, বিএনপি নেতা জালাল উদ্দিন মেম্বার, আব্দুল হামিদ, হারুনুর রশীদ সরকার, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, অঞ্জন দাস, আবুল খয়ের, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম সুহেল ও গিয়াস উদ্দিন মামুন যুবদল নেতা নুরুল হক, রুবেল আহমদ প্রমূখ।
সর্বশেষ খবর
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

