- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» হেলমেটধারীরা সবাই ‘সন্ত্রাসী’, ছাত্রলীগের ‘অস্তিত্ব’ নেই : ডিবি
প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক:: রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন কুরিয়ার কর্মী নাহিদ হোসেন, অন্যজন দোকানকর্মী মোরসালিন। হত্যা মামলার তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেছেন, ‘নাহিদ হত্যা মামলার আসামিদের শনাক্ত করা গেলেও মোরসালিন কীভাবে মারা গেছেন সেটা নিশ্চিত হতে পারেননি তাঁরা। তবে তাঁদের ধারণা, সংঘর্ষে ইটের আঘাতেই মারা গেছেন তিনি।’
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।
মাহবুব আলম বলেন, ‘ঘটনার তদন্তে তাঁদের হাতে ইতিমধ্যে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ চলে এসেছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।’
নাহিদ হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে যুগ্ম কমিশনার বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে নাহিদ হত্যা মামলায় অনেককে শনাক্ত করা গেছে। তবে ঈদের ছুটিতে হল বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাসায় চলে গেছেন। আবার অনেকে আত্মগোপনে আছেন। তাঁদের ধরতে একাধিক গোয়েন্দা পুলিশের টিম অভিযান চালাচ্ছে।’
শনাক্তকারীদের মধ্যে ছাত্রলীগের সদস্য আছেন কি না, জানতে চাইলে মাহবুব আলম বলেন, ‘সেখানে ছাত্রলীগের কোনো অস্তিত্ব নেই। তবে আমাদের কাছে রাজনৈতিক পরিচয়ও কোনো মুখ্য নয়। ওই সংঘর্ষে যাঁরা হেলমেট পরে মাঠে নেমেছেন, তাঁরা সবাই সন্ত্রাসী। তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হবে।’
তিনি বলেন, ঢাকা কলেজের হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছে অথবা আত্মগোপনে আছে। তবে ডিবির একাধিক টিম তাদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। শিগগির এ বিষয়ে ভালো ফল জানানো হবে।
গত সোমবার ১৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে ওই ঘটনার সূত্রপাত। এর জের ধরে ১৯ এপ্রিল (গত মঙ্গলবার) দিনভর রাজধানীর মিরপুর সড়কের নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয় বিভিন্ন দোকানমালিক-কর্মচারী ও হকারদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মারা যান দুজন। একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন, অন্যজন দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন। নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় মোট পাঁচটি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলা দুটি। পাঁচ মামলায় মোট আসামি ১ হাজার ৮০০ জন। এর মধ্যে নাম উল্লেখ করা আসামি ২৪ জন, অন্যরা সবাই অজ্ঞাতপরিচয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

