সর্বশেষ

» সিলেট জেলা বিএনপির নতুন নেতৃত্বে কাইয়ুম-এমরান-শামীম

প্রকাশিত: ২৯. মার্চ. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: সিলেট জেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, ৭৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও ৬২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।

এছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে আবুল কাহের চৌধুরী (শামীম) পান ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল ৭২, আলী আহমদ ৫৭৩ ও মো. আব্দুল মান্নান ৮১ ভোট পান। আর সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন।

কাউন্সিলে মোট ভোটার বা কাউন্সিলর ছিলেন ১৮১৮ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৭২৬টি।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট রেজিস্ট্রি মাঠে চলে একটানা ভোটগ্রহণ। গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফফার অ্যাডভোকেট ফলাফল জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930