- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
» সরকারবিরোধী প্রচারণা: প্রবাসীর বাসায় পুলিশের অভিযান
প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২২ | শুক্রবার
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে বসে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ৭ প্রবাসীর বিরুদ্ধে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ নেতার মামলার প্রেক্ষিতে এক আসামীর সুবিদবাজারস্থ বাসায় তল্লাশী চালিয়েছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বিমানবন্দর থানার একদল পুলিশ যুক্তরাজ্য প্রবাসী আবু তাহেরের পশ্চিম সুবিদবাজার লন্ডনী রোডস্ত বাসায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশ ঐ প্রবাসীর ছোট ভাই সহ পরিবারের সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
জানা যায়, যুক্তরাজ্যে বসে সরকারবিরোধী প্রচারণার দায়ে গত ১২ ফেব্রুয়ারী নগরীর লন্ডনীরোডস্ত অগ্রনী-৬৮/১ এর বাসিন্দা মানিক মিয়ার ছেলে মোঃ আবু তাহের সহ ৭ জনের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব। মামলা নং-০৮, তারিখ: ১২/০২/২০২২ ইং।
মামলার আসামীরা হলেন-১। সুনামগঞ্জ জেলার ছাতক থানার বরচাল গ্রামের মৃত পাঠান খানের পুত্র মুসলিম খান (৪১), ২। নগরীর পশ্চিম সুবিদবাজার লন্ডনী রোডের মানিক মিয়ার পুত্র মোঃ আবু তাহের (৩৩), ৩। সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার মুগলপুর গ্রামের ফিরোজ আহমদ খানের পুত্র মোর্শেদ আহমদ খান (৩১), ৪। সুনামগঞ্জের ছাতক থানার বুড়াইরগাও পশ্চিম সুহিতপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র শফিউল আরফিন জুনেদ (২৩), ৫। সিলেটের বালাগঞ্জ থানার ডেকাপুর মুসলিমাবাদ গ্রামের মির্জা আখদ্দছের পুত্র মির্জা এনামুল হক (৩৩), ৬। একই গ্রামের মির্জা আবরুছের পুত্র মির্জা সাইফুল (২৭) এবং ৭। সুনামগঞ্জের জগন্নাথপুর থানার হাছন ফাতেমাপুর গ্রামের সোনাহর আলীর পুত্র আমিনুর রহমান (৩৬)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়- বিবাদীরা যুক্তরাজ্যে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দীর্ঘ দিন থেকে সরকারের বিরুদ্ধে নানা মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা ফেইসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি ও সাবেক সেনাপ্রধানের ছবি বিকৃত করে মানহানিকর পোষ্ট করছে। এছাড়া তারা যুক্তরাজ্যে বসে সরকার ও আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ পোষ্ট করে আসছে এজাহারে উল্লেখ করা হয়।
সর্বশেষ খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

