- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» দেশের ৮৫ শতাংশ মানুষ টিকা পেয়েছে, এখনও মজুদ আছে দশ কোটি টিকা : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০২২ | সোমবার
চেম্বার ডেস্ক:: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আফ্রিকার দেশগুলোতে যেখানে মাত্র ১২ শতাংশ মানুষ টিকা পেয়েছে, সেখানে আমাদের টার্গেটেড জনগোষ্ঠীর ৮৫ শতাংশই টিকার আওতায় চলে এসেছে।
সোমবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত প্রায় ১৭ কোটি ডোজ টিকা আমরা দিতে পেরেছি। টিকার জন্য আমাদের টার্গেটেড জনগোষ্ঠী ১১ কোটি ৫৫ লাখ, তাদের মধ্যে প্রায় ৮৫ শতাংশকেই আমরা টিকার আওতায় আনতে পেরেছি।
তিনি বলেন, আমাদের হাতে এখনও মজুদ আছে দশ কোটি টিকা। এরপরও বেশকিছু লোক এখনও টিকা নেয়নি। তাদের মধ্যে অনীহা আছে। আমি আহ্বান করব, এখনও যারা টিকা নেননি, তারা দ্রুত টিকা নিয়ে নিন।
জাহিদ মালেক বলেন, করোনার সময়ে আমাদের চিকিৎসক-নার্সরা দিনরাত পরিশ্রম করেছেন, এখনও করে যাচ্ছেন। চিকিৎসক-নার্সসহ অনেক স্বাস্থ্যকর্মীকে আমরা হারিয়েছি। শুধু তারা নিজেরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, আত্মার মাগফেরাত কামনা করি। তারা এ ক্রান্তিলগ্নে যেভাবে সেবা দিয়েছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে সবসময় শ্রদ্ধা থাকবে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করা হচ্ছে। এ লক্ষ্যে সব কাজ এগিয়ে চলছে। শিগগিরই অনুমোদনও হয়ে যাবে। আমরা প্রতিটি জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস, ১০টি করে আইসিইউ যোগ করছি। সবমিলিয়ে জেলা হাসপাতালগুলোতে নতুন করে সাড়ে ছয়শ করে আইসিইউ ও সাড়ে ছয়শ করে ডায়ালাইসিস চালু হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমানসহ আরও অনেকে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

