- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায়
প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাস মহামারির ধাক্কা সামলাতে মালয়েশিয়ার প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ ৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার সরকার বলেছে, যেসব দেশে এখন পর্যন্ত দেড় লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে; সেসব দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
দেশটিতে বিদেশ ফেরতদের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার এ তালিকায় যুক্ত করা হয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে এসব দেশের নাগরিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এর আগে মঙ্গলবার ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের বিরুদ্ধে একই ধরনের প্রবেশ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মালয়েশিয়া।
বিদেশি নাগরিকদের নিষিদ্ধের এ তালিকা বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, আমরা উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।
তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে এবং দ্বিপাক্ষিক সরকার সম্পর্কিত বিষয়ে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এ জন্য অভিবাসন বিভাগের অনুমতির দরকার হবে।
দীর্ঘমেয়াদি অভিবাসন পাস হোল্ডার যেমন- স্থায়ী বাসিন্দা, মালয়েশীয় নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রী এবং সরকারের বিশেষ ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রবাসী কর্মসূচির আওতায় যারা আছেন; তারাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবেন।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর গত মার্চে সীমান্ত বন্ধ করে দেয় মালয়েশিয়া। কিন্তু জুলাই মাসে দীর্ঘমেয়াদি অভিবাসন পাস হোল্ডারদের জন্য বিধি-নিষেধ শিথিল করে দেশটির সরকার।
মালয়েশিয়ায় এখন পর্যন্ত ৯ হাজার ৩৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১২৮ জন।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

