- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» আগামী বছরের শুরুতে শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরিভাবে সম্ভব না: শিক্ষামন্ত্রী
প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক::
আগামী জানুয়ারিতেও শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরিভাবে সম্ভব না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, আগামী বছরের শুরুতে শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরিভাবে সম্ভব না হলেও এ বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। আমরা চেষ্টা করছি, সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার। পরিস্থিতির উন্নতি হলে সব কিছু আগের মতো স্বাভাবিক হবে। মঙ্গলবার সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের যে সময় নষ্ট হয়েছে, তা আমরা পরবর্তী সময়ে সমন্বয় করার ব্যবস্থা করব। তবে ভবিষ্যতে পাবলিক পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ নেই। আশা করি, ভবিষ্যতে এ বছরের মতো আর এমন দেরি হবে না।
দীপু মনি বলেন, করোনায় যেখানে সারা বিশ্বে মানুষের জীবন-জীবিকা স্থবির হয়ে পড়েছে, সেখানে আমরা এ অতিমারির মধ্যে পাবলিক পরীক্ষা নিতে পারছি, সে জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।
‘বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যে ধৈর্য ধরেছে, তাদের প্রতিও কৃতজ্ঞ। কারণ এ করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রী যেভাবে সামাল দিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবাই এ অতিমারিকে যেভাবে মোকাবিলা করেছে এবং জনগণ যেভাবে সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ।’
এ সময় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, মাউশির আঞ্চলিক কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, হাসান আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শন শেষে আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ১২-১৮ বছর বয়সি শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম উদ্বোধন করেন দীপু মনি।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

