- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» দেশে তিন কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে: মির্জা ফখরুল
প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বাড়ানোয় দেশে দরিদ্র মানুষ এবং জনজীবনে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছে বিএনপি।
সোমবার (৮ নভেম্বর) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ আশঙ্কা প্রকাশ করা হয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা এলপিজি গ্যাসের দামও বাড়নো হয়। কৃষকসহ জনজীবনে এসবের নেতিবাচক প্রভাব পড়েছে। এ মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপিসহ সব অঙ্গ-সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আইজিডি এবং পিপিআরসি যৌথ জরিপে দেশে করোনাকালে তিন কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও ভ্রান্তনীতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনাকালে অপরিকল্পিত বিধিনিষেধের কারণে দরিদ্রের সংখ্যা আরও বেড়েছে।’
সভায় সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতারা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর কোনো সীমান্তে সংঘটিত হয় না। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে এ হত্যাকাণ্ড হচ্ছে।
ফখরুল বলেন, ‘দেশের কয়েকটি জেলায় দুর্গাপূজার মণ্ডপে ও মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিরোধীদল বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে আসামি করে মিথ্যা মামল করা হচ্ছে। চলছে গ্রেপ্তার ও হয়রানি। অবিলম্বে এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে।’
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

