- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» নতুন কোন কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না বাংলাদেশ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: নতুন করে আর কোন কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না বাংলাদেশ। সরকারের এ অবস্থানের কথা জলবায়ু সম্মেলনে স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জানান, দূষণ কমাতে বিদ্যুৎ চালিত গাড়ি চালুর পরিকল্পনাও চূড়ান্ত করছে সরকার।
উৎপাদনে এসেছে কয়লা নির্ভর পায়রা বিদ্যুৎ কেন্দ্র, শেষের পথে সুন্দরবন সংলগ্ন এলাকায় নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ। এদিকে কক্সবাজারের দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। অবশ্য পরিকল্পনায় থাকা দশটি কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে সরকার। এর ফলে দশ থেকে বারো বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ চলে গেছে বাংলাদেশ থেকে। বিদ্যুৎ বিভাগ বলছে, পরিবেশ রক্ষায় কয়লা বিদ্যুতের ব্যবহার আর নয়।
গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ২৬ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ মুহুর্তে বলতে পারি যে, নতুন করে কয়লা নির্ভর বিদ্যুতের ব্যবহার আমরা আর করবো না। আমরা বিকল্প খুঁজছি, আমরা চিন্তা করছি নেপাল-ভুটান থেকে ট্রান্সমিশনের মাধ্যমে বিদ্যুৎ আনার, যদিও সেটি অনেক ব্যয়বহুল এক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট দরকার।
জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে সরব ছিল অনেক দেশ। বাংলাদেশ বলছে, পর্যাপ্ত বিদ্যুৎ থাকায় পরিবহনে তা ই হবে আগামীর জ্বালানি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, ইভি (ইলেক্ট্রনিক ভেহিক্যাল) এখনই চালু করা উচিত। বিআরটিএ এর উচিত ইভি’র রেজিস্ট্রেশন কেমন বা কিরকম হবে তা ঠিক করে ফেলা। সারাবিশ্ব নবায়নযোগ্য জ্বালানীর দিকে অগ্রসর হয়েছে ইতোমধ্যেই। আগামী ৫-৬ বছরের মধ্যে তেলচালিত কার ম্যানুফ্যাকচারিংও তারা বন্ধ করে দেবে। আমরাও যদি ওদের অনুসরণ করি তাহলে আমরা অন্তত দেড় বিলিয়ন ডলার খরচ কমাতে পারবো, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো!
সৌর বা বায়ু থেকে নয়, পরিবেশ বান্ধব বিদ্যুৎ পেতে আমদানি করা জলবিদ্যুতের দিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

