- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» দলের আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা, পরিবহন বন্ধের সিদ্ধান্তে সংহতি প্রকাশ নুরের
প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ রাজনৈতিক কর্মসূচি শুরুর ঘোষণা দিলো। দলটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ ঘোষণা দেন। আজ শুক্রবার (৫ নভেম্বর) সকালে ১১টার দিকে সৌধ প্রাঙ্গণে ফুল দিয়ে এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এসময় দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে নুর জানান, দলের আনুষ্ঠানিক কর্মসূচির প্রথমেই আমরা জ্বালানির তেলের বৃদ্ধির ফলে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটের প্রতি সংহতি জানাই। কারণ জ্বালানির দাম বৃদ্ধির ফলে জনগণের ওপর আরো চাপ সৃষ্টি হবে। পরিবহন থেকে শুরু করে প্রতিটি উৎপাদন খাতসহ দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তার পুরো খেসারত দিতে হবে সাধারণ জনগণকে। দেশে কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমে না। সরকারে দক্ষ ও নিরপেক্ষ জনবল নেই বলেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
নুর আরো বলেন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ কোনটাই আজকে পুরোপুরি কার্যকর নয়। বিগত ৬ মাস ধরে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এভাবে আর দাম বাড়েনি। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নাই। বর্তমানে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোও জনগণের অধিকার আদায়ে ও রক্ষায় ব্যর্থ। তাই নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদকে গণমানুষের দলে রুপান্তর করে চাই। আগামী নির্বাচনে দেশের প্রতি আসনে প্রার্থী দেয়া হবে। জনগণ ভোটাধিকার হারিয়েছে। তরুণ সমাজই জাতিকে মুক্ত করতে পারবে।
এসময় দলের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেন, যুব সমাজের মধ্যে আশার আলোর সঞ্চার হয়েছে। মুক্ত, স্বাধীন ও সমৃদ্ধ একটা দেশে পরিনত করার অঙ্গীকার আমরা নিয়েছি। আমারা পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহবায়ক শাকিল উজ জামান, আবু হানিফ, রাশেদ খান, ফারুক হাসান, মাহাফুজুর রহমান ও যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ হায়দারসহ অন্যান্য নেতাকর্মীরা।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

