সর্বশেষ

» সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী।  জেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যুজনিত কারনে সভাপতির পদ শূন্য হওয়াতে তাকে এ পদে দায়িত্ব দেয়া হয়।

সোমবার(৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব দেয়া হয়। শফিকুর রহমান চৌধুরীকে প্রেরিত পত্রে ওবায়দুল কাদের উল্লেখ করেন‘সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আপনাকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের  মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে কেন্দ্রীয কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31