সর্বশেষ

» মৃত্যুর আগ পর্যন্ত আমি ‘জয় বাংলার লোক’: ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২১ | রবিবার

চেম্বার ডেস্ক::মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে ‘জয় বাংলার লোক’, ‘বঙ্গবন্ধুর আদর্শের লোক’ বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতির পর রবিবার (৮ আগস্ট) নিজ ফেসবুক লাইভে এক প্রতিক্রিয়ায় সুমন তার বক্তব্য তুলে ধরেন।

ব্যারিস্টার সুমন বলেন, আপনারা জেনেছেন যে, গতকাল আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন সম্পাদক পদ থেকে সাময়ীক অব্যাহতি প্রদান করা হয়েছে। অনেকেই এ বিষয়ে আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। আমি আপনাদের বলতে চাই, এখানে আমার প্রতিক্রিয়া খুবই ইতিবাচক। আমি বিশ্বাস করি, দল যখন কোন সিদ্ধান্ত নেয় তখন দলের ভালো হবে এমন চিন্তা করেই সিদ্ধান্ত নেয়। আমার এ সিদ্ধান্তে কোনও দ্বিমত নেই। আমি বিশ্বাস করি, দল তার ভালোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছে।

‘আমি আরেকটা কথা বলতে চাই- বাংলাদেশ, জয় বাংলা, বঙ্গবন্ধু এসব ওৎপ্রোতভাবে জড়িত। যারা জয় বাংলা এবং বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না তাদের নৈতিকভাবে কোনও অধিকার থাকে না এ বাংলাদেশে থাকার। কারণ, আমাদের বঙ্গবন্ধু হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক। আমি শুধু একুটুই বলার চেষ্টা করেছি, এটি বুকে ধারণ করতে হয় এবং সবসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এই স্লোগানটি হবে বাংলাদেশের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, আপামর মানুষের স্বার্থে- এটুকুই আমি শুধু বলার চেষ্টা করেছি।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930