- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান জোটের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক:: মিয়ানমার থেকে বাস্তুচ্যূত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনে দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) জোটের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ রবিবার (৮ আগস্ট) আসিয়ান ডে উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে তিনি এ সহায়তা চান।
আসিয়ান ঢাকা কমিটি আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন না করতে পারলে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ওপর প্রভাব পড়বে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোর সহায়তা চেয়ে ড. মোমেন আরো বলেন, দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগে বাংলাদেশ গেটওয়ে হতে পারে। বাংলাদেশের মধ্য দিয়ে নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে আসিয়ান দেশগুলো কানেকটিভিটি বাড়াতে পারে। এছাড়া বাংলাদেশে আসিয়ান দেশগুলোর প্রতি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার ও আসিয়ান ঢাকা কমিটির চেয়ার হাজনাহ মো. হাশিম ও ব্রুনেই দারুসসালামের ঢাকায় নিযুক্ত হাইমিশনার হাজী হারিস হাজী ওথম্যান।
উল্লেখ্য, আসিয়ানের বর্তমান চেয়ার ব্রুনেই দারুসসালাম। এ বছর ৫৪তম আসিয়ান ডে উদযাপিত হচ্ছে।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

