সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২০. জুলাই. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: কানাইঘাট উপজেলা সহ মুসলিম উম্মাহ কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি , সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক বর্তমান এর সিলেট বিভাগীয় প্রধান, রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন- আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি।
মানুষে মানুষে মহামিলনের এই মহা-আনন্দের দিন উপলক্ষে আমি আমার জন্ম মাটি কানাইঘাট উপজেলা সহ মুসলিম উম্মাহর সবাইকে জানাই পবিত্র ঈদ মোবারক।
করোনা মহামারীতে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিন,হেফাজত করুন।
সবাই স্বাস্থ্যবিধী মেনে চলি,নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখি।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930