সর্বশেষ

» নিউজচেম্বারের প্রধান সম্পাদক ইকবাল আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২০. জুলাই. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক লন্ডন প্রবাসী ও সুলেখক ইকবাল আহমদ চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনায় বিপর্যস্ত, এ আধার কেটে সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমুখর হয়ে উঠুক সকল শ্রেণি-পেশা মানুষের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর।
তিনি বলেন, এ বছর এমন একটা সময়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে যখন মহামারি করোনার ছোবলে বিশ্ববাসী বিপর্যস্ত এর প্রভাব আমাদের দেশেও। বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মানুষই মানবেতর জীবনযাপন করছে। সারা বিশ্বব্যাপী এবার এক অবর্ণনীয় পরিস্থিতির মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা পালন করবে। কারণ, মরণঘাতী করোনা ভাইরাসের হানায় অনেকেই স্বজন হারিয়েছেন। নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এসব মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31