- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
» সেনা বিদ্রোহের মুখে মালির রাষ্ট্রপতির পদত্যাগ
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২০ | বুধবার
চেম্বার ডেস্ক:: সেনা বিদ্রোহের মুখে পড়ে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাষ্ট্রপতি ইব্রাহিম বৌবাকার কেইতা ও প্রধানমন্ত্রী বোবো সিসে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্রোহী সেনা সদস্যদের হাতে তারা আটক হন।
আটকের পর তাদেরকে সামরিক ক্যাম্পে রাখা হয়। বুধবার ( ১৯ আগস্ট) তারা পদত্যাগের ঘোষণা দেন। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেশটির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোড়ার মধ্য দিয়ে এ অভ্যুত্থানের শুরু হয়।
সারাদিন বিক্ষিপ্তভাবে দেশটির রাজধানীতে বিদ্রোহী সেনারা সরকারি ভবনে আগুন ধরিয়ে দেন। রাতের দিকে সামরিক বাহিনীর জুনিয়র কর্মকর্তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের আটক করেন।
২০১৮ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা রাষ্ট্রপতি ইব্রাহিম বৌবাকার কেইতার পদত্যাগ দাবিতে বেশ কিছুদিন ধরেই মালিতে বিক্ষোভ চলছিল। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। এছাড়া তার ক্ষমতাকালে মালিতে জাতিগত সহিংসতার ঘটনা বেড়েছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সেই কারণে সরকার পতনের আন্দোলনে নেমেছে দেশটির জনগণ।
গত ১২ জুলাই মালিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা থামাতে সাংবিধানিক আদালত ভেঙে দেন দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম বৌবাকার কেইতা।
এদিকে বুধবার দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে করণীয় নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে হতে যাচ্ছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সর্বশেষ খবর
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

