- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
» দুই মাসের বিদ্যুৎ-পানি ও গ্যাস বিল মওকুফের আবেদন
প্রকাশিত: ০৩. মে. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: করোনার বর্তমান পরিস্থিতিতে সরকার ঘোষিত চলতি লকডাউনের কারণে রোজগার বন্ধ থাকায় সরকারের নির্বাহী আদেশে দুই মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানানো হয়েছে।
আজ সোমবার (০৩ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, ‘যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের মানুষের অভিভাবক ও নির্বাহী প্রধান। দেশে বর্তমানে করোনার সংক্রমণ ও মহামারিতে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে ও অসংখ্য মানুষ মারা যাচ্ছে। দেশের জনগণকে করোনার সংক্রমণ ও মহামারি থেকে রক্ষায় আপনি ও আপনার সরকার জনস্বাস্থ্য বিবেচনায় সারাদেশে গত ৫ এপ্রিল থেকে লকডাউনের ঘোষণা দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ দফা স্বাস্থ্যবিধি সংক্রান্ত দিক নির্দেশনাও দিয়েছে।’
‘দেশে লকডাউন চলছে। মৃত্যুহার ও করোনায় আক্রান্তের হারও কিছুটা কমে এসেছে। দীর্ঘ লকডাউনে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আয় রোজগার প্রায় শূন্যের কোটায় চলে এসেছে। এর মধ্যে চলছে পবিত্র রমজান মাস, সামনে ঈদ। পরিবার পরিজন ও সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। আয় রোজগার না থাকায় নির্দিষ্ট সময়ে বাসা ভাড়া দিতে না পারায় সমাজের অনেক সম্মানিত পেশার শিক্ষিত লোকজনদের অপমানিত হতে হচ্ছে। লকডাউনে আয় রোজগার না থাকায় দেশের অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকজন যথাসময়ে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলের টাকা নিয়মিত পরিশোধ করতে না পারায় সংযোগ বিচ্ছিন্নের আশঙ্কায় রয়েছে।’
এসব বিল মওকুফে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ চেয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের এ আইনজীবী।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী আপনার একটি নির্বাহী আদেশে দেশের মানুষ কিছুটা শান্তিতে থাকতে পারে। তাই করোনার মহামারি ও দীর্ঘ লকডাউনের বিষয় বিবেচনা করে জনস্বার্থ ও জনদুর্ভোগ বিবেচনায় বেসরকারি পর্যায়ের দুই মাসের পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল মওকুফ করে দেওয়ার নির্বাহী নির্দেশনা জারি করতে আপনার মহানুভবতা কামনা করছি।
সর্বশেষ খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

