সর্বশেষ

» কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৬ | রবিবার

চেম্বার প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের বৃহৎ সামাজিক সংগঠন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের বোরহান উদ্দিন বাজারস্থ ইকবাল কনভেনশন হলে প্রভাতীর আয়োজনে এসএসসি-দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও মরহুমা ফারহানা রহমান মসজিদ ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান।

প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মাওলানা বিলাল উদ্দিননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালিম আছলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এখলাছুর রহমান, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা মখলিছুর রহমান, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার সেক্রেটারি আমিমুল এহসান শামীম।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গাছবাড়ি সামিট মাদরাসার অধ্যক্ষ মুখতার আহমদ, প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা জালাল উদ্দিন, আমিনুল ইসলাম, সাইদুর রহমান, সম্মানিত সদস্য মাওলানা আব্দুর রহমান।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুফতি আবুল হাসান বলেন, প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের মতো সংগঠনগুলোই সমাজের আলোকবর্তিকা। তারা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যে মহতী উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করে।

তিনি আরো বলেন, আজকের এই বৃত্তি পাওয়া শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের পড়ালেখায় আরো মনোযোগী হতে হবে। মোবাইল থেকে বেরিয়ে এসে বই পুস্তকে সময় দিতে হবে।

অনুষ্ঠান শেষে দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031