সর্বশেষ

» মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০২১ | রবিবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক:: ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদে হেফাজত ইসলামের তাণ্ডবের সময় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে।

Manual2 Ad Code

রোববার (২৫ এপ্রিল) বিকেলে আবাব আহমেদ রিজভী ও মো. রুমান শেখ নামে দুই ব্যক্তি পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।

Manual7 Ad Code

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুজনের মোটরসাইকেল পুড়িয়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়। আন্দোলনের নামে সহিংসতার নির্দেশদাতা হিসেবে মামুনুল হকের বিরুদ্ধে মামলা দুটি করেছেন তারা।

মামলা দুটিতে মামুনুল ছাড়াও হেফাজত নেতা মাওলানা লোকমান হাকিম, মাওলানা জুনায়েদ আল হাবিব ও নাছির উদ্দিন মনিরের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

Manual5 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code