- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» জেলা বিএনপি নেতা ফারুকীর স্মরণে কানাইঘাটে বিএনপির শোক সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২১ | শুক্রবার
কানাইঘাট প্রতিনিধি :
বিএনপি নেতা সাজ্জাদুর রহমান ফারুকীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় কানাইঘাট সাতবাঁক ইউপি বিএনপি ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় ভবানীগঞ্জ বাজারে জেলা বিএনপির সাবেক শিল্প ও কুটির বিষয়ক সম্পাদক ও সাতবাঁক ইউপি বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট মুরব্বী সাজ্জাদুর রহমান ফারুকীর শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী। সাতবাঁক ইউপি বিএনপির আহ্বায়ক আব্দুল করিমের সভাপতিত্বে ও বিএনপি নেতা ইউপি সদস্য ফারুক আহমদের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ উদ্দিন সাজু। শোক সভায় বক্তারা বলেন, সাজ্জাদুর রহমান ফারুকী মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির একজন সক্রিয় নেতা হিসাবে অভিভাবকের দায়িত্ব পালন করে ছিলেন। কানাইঘাটে বিএনপিকে সুসংগঠিত করতে তার অনেক অবদান রয়েছে। এলাকার অসংখ্য উন্নয়ন মূলক কাজে তিনি সম্পৃক্ত ছিলেন। জেলা বিএনপির শিল্প ও কুটির বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির বিভিন্ন পদ সহ সাতবাঁক ইউপি বিএনপির সভাপতির দায়িত্ব তিনি পালন করে ছিলেন অত্যন্ত নিষ্ঠার সাথে। তার মৃত্যুতে জাতীয়তাবাদী দল একজন নিবেদিত প্রান কর্মী ও উপজেলাবাসী একজন সর্বজন শ্রদ্ধেয় সালিশ ব্যক্তিত্বকে হারিয়েছে যা সহজে পূরণ হওয়ার মতো নয় উল্লেখ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা। শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আবু সিদ্দিক, ফখরুদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান মেনন, বিএনপি নেতা আব্দুল কাহির, জেলা স্বেচ্ছা সেবকদল নেতা রুবেল আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি ইউপি সদস্য ছাব্বির আহমদ, বিএনপি নেতা আব্দুর রব, ইউপি সদস্য হেলাল আহমদ, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা হাফিজ আহমদ সুজন, রায়হান পাভেল, হাবিব আহমদ, আহাদ হোসেন, সেলিম আহমদ রনি প্রমুখ। শোক সভা শেষে সাজ্জাদুর রহমান ফারুকীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

