- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» এ বছর হচ্ছে না এইচএসসির রেজাল্ট, চূড়ান্ত হয়নি নীতিমালাও
প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক::ডিসেম্বরে হচ্ছে না এইচএসসির রেজাল্ট। এখনো চূড়ান্ত হয়নি ফলাফল তৈরির নীতিমালাও। উল্টো, পরীক্ষা ছাড়া মূল্যায়ন ভিত্তিক অটোপাশের সিদ্ধান্তে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। যদিও বোর্ড প্রধানরা বলছেন, রেজাল্ট তৈরির সব প্রস্তুতি সেরেছেন তারা, অপেক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের। এদিকে, একেক সময় একেক সিদ্ধান্তে বিভ্রান্তিতে শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন সজল দাস। বলছিলেন এইচএসসি শিক্ষার্থী সামি। পরীক্ষা না হওয়ার সিদ্ধান্তে অসন্তোষ স্পষ্ট।
ফলাফল ঘোষণার ভিন্ন ভিন্ন তথ্য এই শিক্ষার্থীর উদ্বেগ বাড়িয়েছে কয়েকগুণ। একই অবস্থা এইচএসসি ফলাফলের জন্য অপেক্ষারত লাখো শিক্ষার্থীর। সুনির্দিষ্ট তথ্য না পেয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। জানেন না কবে পাবেন ফলাফল। ফল ঘোষণার প্রক্রিয়া নিয়েও আছেন দুঃশ্চিন্তায়। সেই সাথে মূল্যায়ন ভিত্তিক অটোপাশের সিদ্ধান্তে যুক্ত হচ্ছে নতুন নতুন জটিলতা। এইচএসসির ফলাফল বিষয়ে এখন প্রাসঙ্গিক আইন-আদালত।
শিক্ষা বোর্ড আইন অনুযায়ী, পরীক্ষা নিয়ে ফল ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে অটোপাশের সিদ্ধান্তে ফল ঘোষণা করলে তৈরী হবে আইনী জটিলতা। ফল প্রকাশে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায়, চূড়ান্ত নয় নীতিমালা। কিন্তু, ডিসেম্বরেই ফল ঘোষণার প্রস্তুতির কথা বলছেন বোর্ড প্রধানরা। নীতিমালা অনুমোদন, আইনী জটিলতার সম্ভাবনা, টেবুলেশন শিটসহ ফল প্রকাশের সার্বিক প্রক্রিয়া সব কিছুই যেখানে অমিমাংসিত সেখানে এইচএসসির ফল পেতে শিক্ষার্থীদের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে, এমন মত শিক্ষা সংশ্লিষ্টদের।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

