সর্বশেষ

» দুই বছরের মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার আসামির ফাঁসি কার্যকর

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: দুই বছরের মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে দণ্ডিত লক্ষ্মীপুরের এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আব্দুল গফুর (৪৭) নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

গফুর লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেন্স এলাকার শামসুল হক বাঘার ছেলে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং দুই বছরের মেয়েকে হত্যার দায়ে ২০০৬ সালে গফুর দোষী সাব্যস্ত হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, রামগতি থানার ওই হত্যা মামলায় ২০০৮ সালে আদালত গফুরকে মৃত্যুদণ্ড দেন। আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। এর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন গফুর, কিন্তু তাও খারিজ হয়ে যায়। সব আইনি প্রক্রিয়া শেষে কামিশপুর কারাগারের জল্লাদ শাহজাহান ভ’ঁইয়া রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে আব্দুল গফুরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকর করেন।

কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এবং জেলারসহ কারা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে গফুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930