- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» নভেম্বর মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না, আভাস শিক্ষামন্ত্রীর
প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২০ | বুধবার
চেম্বার ডেস্ক:: কোভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে আসছে নভেম্বর মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ বছর মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হবে কিনা সে বিষয়ে জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা সেই প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের কী মনে হয়? এখন পর্যন্ত যে অবস্থা তাতে শিক্ষাপ্রতিষ্ঠান কখন খোলা হবে সেটি বলা মুশকিল। যেখানে যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিল, অধিকাংশ জায়গায় সেখানে বন্ধ করার পর্যায়ে আছে।
‘যেহেতু শীতকাল নিয়ে একটা দুশ্চিন্তা আছে সব জায়গায়, বিশেষজ্ঞ মহলও বলছে– করোনার প্রকোপ বাড়তে পারে। সে কারণে আমাদের কোভিডবিষয়ক যে জাতীয় পরামর্শক কমিটি রয়েছে, আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব’-যোগ করেন মন্ত্রী।
দীপু মনি বলেন, আমরা যখন মনে করব যে আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বাস্থ্যঝুঁকি নেই বা খুবই সামান্য, হয়তোবা যে ঝুঁকিটুকু নেয়া সম্ভব, সে রকম একটা অবস্থায় যদি যায়, তখন আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারব। সেটি কবে হবে সেটি আমাদের কারও পক্ষেই এ মুহূর্তে বলা সম্ভব নয়।
দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এর একদিন আগে ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। বর্তমানে কওমি মাদ্রাসা ছাড়া অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।
করোনার কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা হবে না। মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও বাতিল করার কথা আজ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

