সর্বশেষ

» আমিরাতে ভয়াবহ আগুনে বাংলাদেশিদের শতাধিক দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক::সংযুক্ত আরব আমিরাতের আজমানে, একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। সর্বস্ব হারিয়ে অনেকেই এখন দিশেহারা।

স্থানীয় সময় বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যার দিকে হঠাৎই আগুন লাগে সংযুক্ত আরব আমিরাতের শিল্পাঞ্চল খ্যাত আজমানের ইরানি মার্কেটে। প্রাণহানি না ঘটলেও বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। দোকানের কোটি কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ায় সর্বশান্ত হন বহু প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সংস্কার কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও নিশ্চিত করে কোনো কারণ জানাতে পারেননি।

আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা না গেলেও বাংলাদেশি মালিকানাধীন বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031