সর্বশেষ

» কানাইঘাটে ছাত্রলীগ নেতা তামিম কবির ও তার বাবার উপর হামলা, বাড়িতে ও দোকানে ভাংচুর,অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৪ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ছাত্রলীগ নেতা তামিম কবির ও তার বাবার উপর হামলা, বাড়িঘর ও দোকানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছোটদেশ গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা ছাত্রদল নেতা রুহুল আমিনের নেতৃত্বে শতাধিক ছাত্রদল নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তামিম কবিরের বাড়িতে হামলা চালায়। এ সময় তামিম কবির ও তার বাবা জসিম উদ্দিনকে মারধর করা হয়। পরে তাদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পরই সারাদেশের ন্যায় কানাইঘাটে এই ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত তামিম কবিরকে ছাত্রদল নেতাকর্মীরা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যান বলে জানা যায় এবং স্থানীয়রা জসিম উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় কানাইঘাট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031