সর্বশেষ

» কানাইঘাটে ছাত্রদল নেতা মুমিন খুন, থানায় মামলা-তদন্তে পুলিশ

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে আলোচিত ছাত্রদল নেতা মুমিন খুনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাতে কানাইঘাট থানায় নিহতের ছোট ভাই তানভীর বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং ২৮, জিআর মামলা নং ১৩৯/২০২৫ ধারা- ১০৯/১১৪/১৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ দন্ডবিধি।

মামলার এজাহারে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে মুমিনকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কানাইঘাট বাজারে পৌরসভার ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে ও কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিনকে নির্মমভাবে খুন করা হয়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মুমিন হত্যার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

মামলার এজহারভুক্ত আসামিরা হলেন ধনপুর গ্রামের কবির আহমদের ছেলে এহসানুল কারিম তাওহীদ (২৪),
ছোটদেশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে তামিম কবির (২২),বীরদল গ্রামের হুছন আহমদের ছেলে তারেক আহমদ (২৭),দলইমাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাকারিয়া (২১),ধর্মপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ইসমাইল আলী (২৫),নন্দিরাই গ্রামের হাসান আহমদের ছেলে নাবিল আহমদ (২২),আগফৌদ নারাইনপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে তোফায়েল আহমদ (২০) ও সোনাপুর গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে সাজ্জাদ আহমদ (২৮),
ছোটদেশ গ্রামের আব্দুল মতিনের ছেলে নুরুল আম্বিয়া (৩৫), রায়ঘরের আব্দুল করিমের ছেলে রেজওয়ান (২০) সহ অজ্ঞাতনামা ৫/৭ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, ছাত্রদল নেতা মুমিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কানাইঘাট উপজেলা ও জেলা ছাত্রদল। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031