- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» জামায়াত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়: হাবিবুর রহমান
প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২৫ | শনিবার
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এই দেশ আমাদের। সব ধর্মের মানুষ এখানে বসবাস করে। হিন্দু, মুসলিম, খ্রিষ্টানে কোনো ভেদাভেদ নেই, ভবিষ্যতেও থাকবে না। আমরা কোনো ভেদাভেদ চাই না। সবধর্মের মানুষ নিয়েই আমাদের বাংলাদেশ। জামায়াত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়।
তিনি শুক্রবার রাতে সিলেট নগরীর ২১নং ওয়ার্ডের টিলাগড়স্থ গোপালটিলা এলাকায় দাঁড়িপাল্লা সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্মের নামে কেউ যদি আপনাদের কিছু বলে সেটা আমরা মেনে নেব না। আমি ভাই হিসেবে, সন্তান হিসেবে আপনাদের পাশে আছি। শুধু নির্বাচনের জন্য বলছি না। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।
গোপালটিলার গোপাল জিউ আখড়ার সভাপতি ও সিলেট জেলা সিভিল কোর্টের আইনজীবী কংকন কুমার রায়ের সভাপতিত্বে এবং শাবিপ্রবি কলেজের প্রভাষক পলাশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোপালটিলার গোপাল জিউর আখড়ার সাধারণ সম্পাদক হিমাদ্রি কর পুরকায়স্থ, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, শাহপরান পশ্চিম থানা আমীর মো. শাহেদ আলী, ২১ নং ওয়ার্ড সভাপতি আবু হাসান, গোপালটিলা এলাকার বিশিষ্ট মুরব্বি কানু লাল চক্রবর্তী, অজিত সেন, সুষেন্দ্র কুমার সরকার প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোপালটিলা এলাকার বিশিষ্ট মুরব্বি ও ব্যবসায়ী সুমন দত্ত, পবিত্র দেব নাথ, রিপন পাল, রাজু দেব সহ এলাকার তরুণ ব্যবসায়ী, প্রবীণ লোকজন ও ছাত্ররা।
এছাড়া এদিন রাতে তিনি নগরীর দক্ষিণ বালুচর এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

