সর্বশেষ

» বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬. জুন. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পুনর্মিলনী সভা রোববার (১৫ জুন) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে শাখা সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, মাওলানা নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক, বায়তুল মাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাখা সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, মুফতী মাওলানা মাশহুদুর রহমান, আলহাজ্ব সৈয়দ কবি রফিকুল হক, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা নাঈম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ জাহান সিরাজ, নির্বাহী সদস্য আলহাজ্ব আহমদ আলী, আলহাজ্ব তাজ উদ্দীন, মুহাম্মদ জাবির আহমদ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আতাউর রহমান রহমান বলেন, দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেকোন মূল্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের ধরে রাখতে হবে। তিনি বলেন, দেশ ও বিদেশে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। বাংলাদেশের ভবিষ্যতকে রক্ষা করতে হলে ইসলাম ও দেশ প্রেমিক শক্তির  কার্যক্রম মজবুদ করতে হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930