- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» লোভাছড়ার নিলামকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথর বুঝিয়ে দেয়া হয়েছে পিয়াস এন্টারপ্রাইজকে
প্রকাশিত: ০৮. মে. ২০২৫ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় মজুদ করে রাখা জব্দকৃত পাথরের মধ্যে সম্প্রতি নিলামকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলাম দাতা সিলেটের পিয়াস এন্টারপ্রাইজকে বুঝিয়ে দেয়া হয়েছে। ওয়ার্ক অর্ডার অনুযায়ী নিলামকৃত পাথর টেন্ডারের শর্ত মেনে নিলামদাতা পিয়াস এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ পরিবহন করতে পারবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিলামকৃত পাথর পিয়াস এন্টারপ্রাইজকে বুঝিয়ে দিয়েছেন এবং এ সংক্রান্ত একটি চিঠির অনুলিপি উপজেলা প্রশাসনকে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। নিলামকৃত পাথর পরিবহনের বিষয়টি দেখভাল ও তদারকি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করা হবে। টেন্ডারে নিলামকৃত পাথর পরিবহনে যেসকল শর্ত দেয়া হয়েছে তা অমান্য করা হলে নিলামকৃত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে কোয়ারী থেকে পাথর উত্তোলন করা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে নির্বাহী কর্মকর্তা জানান।
এদিকে নিলামকৃত পাথর পরিবহন করার জন্য পিয়াস এন্টারপ্রাইজের লোকজন গত বুধবার লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় গিয়ে সেখানকার কিছু পাথর ব্যবসায়ী, স্থানীয় বিএনপির কয়েকজন নেতাদের সাথে নিয়ে বৈঠক করেন বলে জানা গেছে। ইতিমধ্যে পিয়াস এন্টারপ্রাইজের লোকজন লোভাছড়া বাগান-বাগিচা ঘাটে তাদের লোকজনকে তদারকির জন্য বসিয়েছে।
উল্লেখ্য যে, লোভাছড়া পাথর কোয়ারীর লীজের মেয়াদ শেষ হলে পাথর ব্যবসায়ীদের উত্তোলনকৃত ১ কোটি ঘনফুট পাথর ২০২০ সালের প্রথম দিকে পরিবেশ অধিদপ্তর জব্দ করে। এ নিয়ে পাথর ব্যবসায়ীরা উচ্চ আদালতে একাধিক রীট পিটিশন মামলা করেন এবং জব্দকৃত পাথর দুইবার নিলামে বিক্রি করা হলেও পরবর্তীতে রীটের প্রেক্ষিতে স্থগিত করা হয়। সম্প্রতি জব্দকৃত পাথরের মধ্যে ৪৫ লক্ষ ঘনফুট পাথর পরিবেশ অধিদপ্তর টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নিলাম দিলে সর্বোচ্চ দরদাতা হিসেবে পিয়াস এন্টারপ্রাইজ উক্ত নিলাম পান।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর